
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার কলাগাঁও নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তদের আজ (৮ সেপ্টেম্বর) জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল তাহিরপুরের মাটিয়ান হাওর ও কলাগাঁও ছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁদের মধ্যে ১৬ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে দুটি নৌকা এবং প্রায় ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা নৌকা ও বালু বর্তমানে তাহিরপুর থানার জিম্মায় আছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ইউএনওর নেতৃত্বে এই অভিযান চালানো হয় এবং রাতেই ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এই ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে