
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
নির্বাচনী মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ব্যয় বিবরণী পর্যালোচনা করে জানা গেছে, অধিকাংশ প্রার্থী স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয় মেটানোর কথা উল্লেখ করেছেন। প্রবাসী অধ্যুষিত এ নির্বাচনী এলাকার অনেকেই যুক্তরাজ্যপ্রবাসী। স্থানীয় বাসিন্দাদের কাছে তাঁরা লন্ডনি হিসেবে পরিচিত।
খেলাফত মজলিস মনোনীত যুক্তরাজ্যপ্রবাসী শেখ মুশতাক আহমেদ নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করবেন। তার মধ্যে নিজের প্রবাসে থাকা আয় মাত্র ১ লাখ এবং বাকি ২৪ লাখ টাকা দেবেন তাঁর লন্ডনি স্ত্রী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট ইয়াসীন খান ব্যয় করবেন ২৫ লাখ টাকা। তিনি নিজের আইন পেশা থেকে ১২ লাখ এবং যুক্তরাজ্যপ্রবাসী ভাই আলীনুর ১৩ লাখ টাকা দেবেন বলে উল্লেখ করেছেন হলফনামায়।
বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ যুক্তরাজ্যপ্রবাসী ও ব্যবসায়ী। দেশ-বিদেশে দুই জায়গায় তাঁর ব্যবসা রয়েছে। ব্যবসার আয় থেকে তিনি নির্বাচনে ৩৬ লাখ টাকা ব্যয় করবেন।
বিএনপির মনোনয়নবঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন আইন পেশার আয় থেকে ৩৭ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সংগঠনটির নায়েবে আমির শাহীনুর পাশা চৌধুরী নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন। এর মধ্যে যুক্তরাজ্যপ্রবাসী ছেলে এবং ভাই ও বোন মিলে ১৭ লাখ টাকা দেবেন। বাকি ৮ লাখ টাকা নিজের আয় থেকে ব্যয় করবেন তিনি।

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) উত্তম কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায়ই উত্তম কুমার বিশ্বাসকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৮ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৬৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
৪ মিনিট আগে
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ঢাকা বিজয় নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম ও সাবেক ট্রেইনি সহকারী কর্মকর্তা জান্নাতুল মাওয়া সুইটির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে
১৫ মিনিট আগে
খোরশেদ রাব্বিসহ চার বন্ধু গতকাল মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। আজ বুধবার সকাল ৮টার দিকে তাঁদের মাইক্রোবাসটি সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় রাব্বি মাইক্রোবাসের সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে সড়কে নামেন।
১৭ মিনিট আগে
বানিয়াচং থেকে আসামিদের আদালতে নেওয়ার পথে পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে