
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে দুমুঠো ভাত খাওয়ার জন্য। এটা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আর আমাদের বলেছেন, তোমরা চেষ্টা কর। আমরা যাঁরা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবাই সেই দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, একটি গোষ্ঠী বাইরের লোক নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা–স্যান্ডউইচ খেয়ে বলে; এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগবি গল্প মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না। তাঁরা ভোটের মাধ্যমে উন্নয়নের জন্য এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে চায়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ ছাড়া ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে নয় কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজ, ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্বোধন করেন।

রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।
২৬ মিনিট আগে
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে ৩০০-এর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায়...
৩১ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
৪০ মিনিট আগে