এম এ মান্নান

ক্ষমতায় গেলে গ্রাম আর শহরের বৈষম্য দূরীকরণে কাজ করব: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘১৮ বছরের রাজনৈতিক জীবনে এটা আমার শেষ নির্বাচন। এ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে এবং আমার দল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গ্রাম আর শহরের উন্নয়ন বৈষম্য দূর করতে কাজ করব।’

কোটি টাকার জিপে চড়েন মান্নান, স্ত্রীও হয়েছেন কোটিপতি
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আয় ও স্থাবর সম্পদ কমলেও বেড়েছে অস্থাবর সম্পদ। তাঁর স্ত্রীর সম্পদও বেড়েছে প্রায় কোটি টাকার। সাবেক এই আমলা পাঁচ বছর আগে অর্ধকোটি টাকার জিপে চড়লেও এখন চড়েন ১ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৬৬ টাকার জ

দ্রব্যমূল্য যা-ই হোক, কিছু মানুষ ব্যাংককে বাজার করে লন্ডনে খায়: পরিকল্পনামন্ত্রী
বাজার পরিস্থিতি খারাপের কথা মেনে নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজার পরিস্থিতি খারাপ এটা আমরাও বলি। কম আয় যাদের, তাদের কষ্ট বেশি, আমার মতো লোকের কষ্ট কম। এমন লোকও আছে পণ্যের এই দাম তার গায়েই লাগে না। আবার এমনও লোক আছে, যত দামই হোক, সে ব্যাংককে বাজার করে লন্ডনে খায়।’

অন্য দেশের রাষ্ট্রপ্রধান যা, আমাদের প্রধানমন্ত্রীও তা, মাতব্বরি করলে আমরাই করব: পরিকল্পনামন্ত্রী
আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশের কথা বলার হক (অধিকার) নাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যা, আমাদের প্রধানমন্ত্রীও তা। মাতব্বরি করলে আমরাই করব। বিবাদ হলে আমরাই সমাধান করব।











