সিরাজগঞ্জের রায়গঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন বাসচালকের সহকারী। নিহত অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর স্বজনদের সন্ধান চাওয়া হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাসচালকের সহকারীর নাম মনসুর আলী (২৬)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের তিলোজ গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে। নিহত অন্যজনের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতে আলী পরিবহনের বাসটি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মনসুর আলীসহ দুজন নিহত হন।
খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনের মরদেহ উদ্ধার করেন; পাশাপাশি আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, নিহত দুজনের মধ্যে মনসুর আলীর পরিচয় শনাক্তের পর তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পাওয়ায় তাঁর মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
৫ মিনিট আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
২৫ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ চালিয়ে ৬৮টি প্রত্নস্থানের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এসব স্থানের মধ্যে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড, রাজা সীতারাম রায়ের তোশাখানা, গঙ্গারামপুরের আটচালা শিবমন্দির এবং শ্রীপুর জমিদারবাড়ির তোরণকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার উদ্যো
১ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গাড়ির চালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে