
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ির গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বুধবার বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাড়ির গেটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ মন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে। এতে কেউ হতাহত হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ড হয়েছে বলে জানা গেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু, এক
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতি কোটি টাকার। তবে কুমিরা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত; ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা।
১৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসায় ঢুকে হামলা চালিয়ে সর্বস্ব লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
২১ মিনিট আগে