
গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে। ভাইরাসজনিত এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন গরুর মালিক ও খামারিরা। সময়মতো চিকিৎসা না পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বললেন, এ রোগে গরু আক্রান্ত হয় না, মারাও যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন তেকানী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর ও মনসুরনগর ইউনিয়নের গবাদিপশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজের ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এতে প্রতিদিনই অসংখ্য গরু আক্রান্ত হচ্ছে। চিকিৎসার অভাবে অনেক গরু মারা গেছে। এই রোগে আক্রান্ত গরুর শরীরে ফোস্কা, জ্বর, ক্ষত ও দুর্বলতা দেখা যায়। অনেক গরু খাওয়া বন্ধ করে দেয়।
উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের কৃষক মাজম ফকির জানান, তাঁর একটি গাভি, আকালিয়ার একটি ষাঁড়, আনোয়ার মিয়া ও আকতার মণ্ডলের একটি করে বলদ এই রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছে। আর আক্রান্ত হয়েছে তেকানী ইউনিয়নের পলাশ শেখের একটি, আব্দুস সালাম ও নায়েব আলীর মোট পাঁচটি গরু।
গরুর মালিক আকালিয়া বলেন, ‘আমরা চরের মানুষ। এখানে কোনো সরকারি ডাক্তার পাই না। গরুটা মারা যাওয়ায় আমি অনেক ক্ষতির মুখে পড়েছি।’
তেকানী গ্রামের পলাশ শেখ অভিযোগ করেন, ‘আমরা উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেও তেমন কোনো সহায়তা পাইনি। এখন নিজেদের চেষ্টায় ওষুধ কিনে চিকিৎসা করাচ্ছি।’
নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মধ্যবাজার এলাকার সোহেল কারী বলেন, ‘আমার একটি গরু তিন দিন ধরে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে। গরুর শরীর ফুলে ফোস্কার মতো উঠেছে। চিকিৎসা মিলছে না।’
জানতে চাইলে কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাম্পি যখন ছিল, তখন কেউ খোঁজ নিল না। এ রোগে গরু আক্রান্ত হয় না, মারাও যায় না।’
চরাঞ্চলে চিকিৎসার ব্যাপারে এই কর্মকর্তা বলেন, ‘চরাঞ্চলের দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন। নাটুয়ারপাড়াতে আমাদের একটা চিকিৎসাকেন্দ্র রয়েছে। সেখানে প্রতি মঙ্গলবার চিকিৎসা দেওয়া হয়। সরকারিভাবে এ ভাইরাসের প্রতিষেধক দেওয়া হয় না। প্রাইভেট কোম্পানির একটি প্রতিষেধক পাওয়া যায়। সেগুলো কিনে দিতে হবে।’

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।
৭ মিনিট আগে
নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইনচ্যুত সব বগি উদ্ধার এবং রেললাইন মেরামত শেষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেল যোগাযোগ সচল হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন...
১০ মিনিট আগে
বরগুনার তালতলীতে কোটি টাকার একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জমিটির মালিক দাবিকারী মো. রিপন দফাদার বলেছেন, গতকাল বুধবার দুপুরে রফিকুল তাঁর লোকজন নিয়ে উপজেলা পরিষদের পূর্ব পাশে ওই জমিতে ঘর তৈরি করেছেন।
২৫ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা জনারধনসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুছাপুর ক্লোজার-সংলগ্ন ছোট ফেনী নদীর পাশে এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে