
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ডাকসু নির্বাচনের সময় মিছিল করার মতো ৫০ জনও পাইনি, কিন্তু ভোটের দিন ১১ হাজার শিক্ষার্থী পেয়েছিলাম। ঠিক সেভাবেই দশমিনা-গলাচিপার মানুষ ট্রাক মার্কাকে বিজয়ী করে নতুন ইতিহাস গড়বেন।’
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ট্রাক প্রতীকের বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে এ সভার আয়োজন করা হয়।
এ সময় নুরুল হক নুর বলেন, এবার ব্যালটে ট্রাকই নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।
নুর বলেন, বিএনপি অফিশিয়ালি এই আসনে গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। অতীতে এই অঞ্চলে নৌকা ও ধানের শীষের নির্বাচন হতো। এবার সেই বাস্তবতা বদলেছে।
সভায় নুরুল হক নুর স্থানীয় জনগণের সমর্থন চেয়ে বলেন, ‘এলাকার সন্তান হিসেবে এই জনপদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। উন্নয়নের জন্য আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশা আল্লাহ বিজয় সম্ভব হবে। আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে আমাকে পাশে রাখবেন। আপনাদের নিয়ে এই জনপদ থেকে দেশের মানুষকে নতুন বার্তা দিতে চাই।’
উল্লেখ্য, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে নুরুল হক নুরের পক্ষে দলের একাংশ কাজ করলেও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপি তাঁকে বহিষ্কার করলেও উপজেলা বিএনপির একটি অংশ তাঁর সঙ্গে কাজ করছে। একই কারণে উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে