
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে রেল অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে এ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠার প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এখনো ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীরা গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে তাঁদের আন্দোলন শুরু করেন। এরপর বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক এবং প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উল্লাপাড়া থানার পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৬ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৮ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪৪ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে