Ajker Patrika

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. খোকন।

পুলিশ জানায়, গত বুধবার বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরের দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নৌ-পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত