Ajker Patrika

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি
মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার
নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁদের মধ্যে যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—এএসআই আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও পিকআপচালক আব্দুল গফুর। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে টহল পুলিশের গাড়ির সামনে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সেদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের সারিতে কয়েকজন ব্যক্তি একরামুল হক নামের এক যুবলীগ নেতার ব্যানার ধরে রয়েছেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে পুলিশের একটি টহল গাড়িকে মিছিলের দিকে এগিয়ে আসতে দেখা গেলেও মিছিলকারীদের হুংকারের মুখে পুলিশ সদস্যরা মিছিল অতিক্রম করে চলে যান।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার লিটন শেখ (৪৫), দত্তবাড়ি মহল্লার ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমান (৩৩)।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত