Ajker Patrika

সিরাজগঞ্জে পিকআপ থেকে ২৪২০ লিটার পেট্রল জব্দ, ২ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে পিকআপ থেকে ২৪২০ লিটার পেট্রল জব্দ, ২ জনকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈধ কাগজপত্র না থাকায় একটি মিনি পিকআপ থেকে ২ হাজার ৪২০ লিটার পেট্রল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। গতকাল বুধবার রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের কামরুল ইসলাম এবং একই উপজেলার কান্দাপাড়া গ্রামের লাভলু মণ্ডল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর বলেন, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ডিপো এলাকা থেকে একটি ট্যাংকলরি থেকে পেট্রল ড্রামে ভরে মিনি পিকআপে করে রাজশাহীর দিকে নেওয়া হচ্ছিল। পথে শ্যামলীপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপচালক ও এক কর্মচারীকে আটক করা হয়। আটকের সময় তাঁরা পেট্রল ক্রয় ও পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত