নাটোরের বড়াইগ্রামে গান শিখতে গিয়ে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ওই মেয়ের মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মিঠুন মোল্লা (২৬)। তিনি উপজেলার মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লা ছেলে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে তাঁর ভাই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বনপাড়ার মেয়েটি মিঠুন মোল্লার কাছে গান শেখে। গতকাল উপজেলার মশিন্দা গ্রামে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যান মিঠুন মোল্লা। সন্ধ্যায় মশিন্দা বাজারে মিঠুন মোল্লার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। তখন ওই শিক্ষক পালিয়ে যান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে ফুটওভার ব্রিজে বাসের ধাক্কায় নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিন (৭৪)।
৫ মিনিট আগে
রাজধানীর গ্রিন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রিন রোডে হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার এক ছাত্র হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটকের বাইরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে