
কুমিল্লার হোমনায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে ধরিয়ে দিলেন বাবা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামের আব্দুল মোতালেব তাঁর মাদকাসক্ত ছেলে হাবিবুল্লাহকে (২৭) স্থানীয়দের সহযোগিতায় আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছেরকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার এসি ল্যান্ড আহমেদ মোফাচ্ছের বলেন, দীর্ঘদিন ধরে হাবিবুল্লাহ মাদকের টাকার জন্য তাঁর মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে আসছেন। এ ঘটনায় তাঁর মা-বাবা অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। আজও তিনি মাদক সেবন করে মা-বাবাসহ অন্যদের ওপর অত্যাচার করলে তাঁরা তাঁকে আটক করেন। অপরাধী ভ্রাম্যমাণ আদালতের কাছে তাঁর অপরাধ স্বীকার করায় তাঁকে উপরোক্ত সাজা দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
১ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে