
শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) সকালে মধুটিলা ইকোপার্কে শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক। এ সময় সমশ্চূড়া বিট কর্মকর্তা কাওসার আহমেদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে আয়োজিত শোভাযাত্রায় বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) শতাধিক সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হাতি-মানুষের সংঘাত কমানো, হাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে মধুটিলা ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, গারো পাহাড় এলাকায় হাতির নিরাপদ চলাচলের করিডর সংরক্ষণ এবং বন পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৫ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৬ ঘণ্টা আগে