
শেরপুরের শ্রীবরদী থানায় করা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়াকে (২১) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-১। গত শনিবার বিকেলে র্যাব-৭ সদর কোম্পানির সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম শ্রীবরদী উপজেলার চকবন্দী গ্রামের বাসিন্দা।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও শামীম পরস্পর নিকটাত্মীয়। ২০২৫ সালের ১৩ আগস্ট শিশুটিকে দাদির কাছে রেখে চিকিৎসার জন্য ঢাকায় যান মা। ওই সময় দাদির অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন এবং কৌশলে ভিডিও ধারণ করেন শামীম। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ছাড়া গত ৪ এপ্রিল সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে আবারও ধর্ষণ করেন শামীম।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালতের নির্দেশে গত ৮ এপ্রিল শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আজ সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন স্থান থেকে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
বরিশালে মাদকের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই এএসআই টিনের চালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে অধিদপ্তর।
১৬ মিনিট আগে
বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন, জীবিকা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ ৩০ মাসের যৌথ কর্মসূচি চালু করেছে। ঝুঁকিপূর্ণ নারী, শিশু এবং সংকটে দেশে ফেরা অভিবাসীরা এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।
১৯ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
৩০ মিনিট আগে