
অনলাইন প্ল্যাটফর্ম বাঁশেরকেল্লার বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। আজ সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তাঁর মক্কেলের সম্মানহানি করেছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এ কারণে আদালতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছে।
আইনজীবী বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong) নামে একটি পেজকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর মন্তব্যের অভিযোগে চার ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে। তাঁরা হলেন মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ ও কাজী নুমি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে ফেসবুকে তাঁর সম্পর্কে আপত্তিকর একটি পোস্ট দেখতে পান। বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম নামে একটি পেজ থেকে করা ওই পোস্টে তাঁর বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করা হয়। পরে বিষয়টি নিয়ে আজিজুর রহমান ফেসবুকে নিজের আইডিতে প্রতিবাদ জানান। এতেও কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন। আজিজুর রহমানের অভিযোগ, ফেসবুকে করা বিভিন্ন মন্তব্যে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
জানা গেছে, বাঁশেরকেল্লা বাংলাদেশের একটি পরিচিত অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম, যা মূলত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আদর্শের সঙ্গে যুক্ত বলে পরিচিতি আছে এবং অনলাইনে তাদের রাজনৈতিক ও সামাজিক মতামত প্রচার করে থাকে।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ অক্টোবর আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নিকলী থানাকে নির্দেশ দেন।
৮ মিনিট আগে
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন...
১০ মিনিট আগে