
শেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।
এলাকাবাসী জানায়, খামারপাড়া গ্রামের ছাবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনক তাঁদের বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা প্রভাব খাটিয়ে বন্ধ করে দিয়েছেন। প্রায় পাঁচ মাস ধরে রাস্তাটিতে চলাচল করতে পারছে না গ্রামের সাধারণ মানুষ। এতে স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরাসহ এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে। তারা জানায়, রাস্তা বন্ধের ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিস বৈঠক হয়। এতে রাস্তা ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি হলেও শেষ পর্যন্ত কথা রাখেননি জাহাঙ্গীর ও মঞ্জুরুল। সালিস বৈঠক না মেনে উল্টো ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা জাফরুল হাসান জনি বলেন, জাহাঙ্গীর ও মঞ্জুরুল প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না দেড় শতাধিক পরিবারের মানুষ। প্রতিবাদ করায় তাঁরা গ্রামবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইউপি সদস্য আলমগীর হোসেন, জাফরুল হাসান জনি, ফরহাদুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম মিস্টার, মনিরুজ্জামান, বাবুল মিয়া, মোস্তাফিজুর রহমান, নুর হোসেন, আবদুল্লাহ, এমদাদুল হক, সাবিনা ইয়াসমিন, স্বর্ণা বেগম, শিক্ষার্থী তাসনিয়া জাহান বিভা, ফারিয়া সরকার, জান্নাতুল মাওয়া, ওমর সানী প্রমুখ।
অভিযোগের ব্যাপারে জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। রাস্তার কাজ করতে গেলে একটি পক্ষ বাধা দেয়। এতে গ্রামবাসী ভোগান্তিতে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘রাস্তা বন্ধের বিষয়ে আমাকে কেউ অবহিত করেননি। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে