
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। গতকাল বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার তদন্ত করতে নকলা উপজেলা নির্বাচন অফিসে যান।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামের অফিস কক্ষে এই মারধরের ঘটনা ঘটে। অফিসের বকেয়া বিল নিয়ে দুজনের মতপার্থক্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগপত্রের বরাতে জানা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে আগের কর্মকর্তার অফিস খরচের বকেয়া অর্থ পরিশোধের কথা বলেন অফিস সহকারী আল ইমরান। নজরুল ইসলাম ওই বকেয়া অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম নজরুল ইসলামের সঙ্গে কথা বলতে যান। এ সময় দুজনের বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে পার্থ প্রতীমকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে আহত করেন নজরুল ইসলাম। পরে ওই দিন পার্থ প্রতীম শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনা সত্য হলে, এটি হবে একটি গর্হিত কাজ এবং চাকরির আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তদন্তে ঘটনার সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম অভিযোগ করেন, তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুলের সঙ্গে সরকারি কোয়ার্টারে থাকতেন। সেখানেও নজরুল ইসলাম তাঁকে অফিসের নানা বিষয়াদি নিয়ে মানসিক চাপ সৃষ্টি করতেন। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আসলে সেদিন তাঁর (পার্থ প্রতীম) সঙ্গে আমার কিছুই ঘটেনি।’ তিনি আরও বলেন, প্রতিটি অফিস একটি পরিবার। পরিবারের কর্তা হিসেবে অন্য সদস্যদের শাসন করার অধিকার তাঁর রয়েছে।

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দৌড়কে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
২৬ মিনিট আগে
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৫ ঘণ্টা আগে