
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগকালে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মৃত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন তিনি। পরে তাঁকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদালত তাঁকে অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠান। ২৮ এপ্রিল তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে লাশটি হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের সময় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফের পক্ষ থেকে লাশ হস্তান্তরের পর আমরা মৃতের ছোট ভাই রিপন হাওলাদারের কাছে লাশটি হস্তান্তর করেছি।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৪০ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে