
ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এ এইচ এম নুরে আলম হীরা।
আজ রোববার (২৯ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি। ওইসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিত করা কমিটির সদস্য সচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহার এবং ৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে আরও দুই সদস্য উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হচ্ছেন সহসভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমীন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার। তাঁদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপিদলীয় এবং অপর দুজন জামায়াত ও এনসিপির।
নির্বাচিত হওয়ায় আইনজীবী সমিতির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারি হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জাবুসা চৌরাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।
১৯ মিনিট আগে
ঢাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে রদবদল করা হয়েছে। উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ...
২৩ মিনিট আগে
দুপুরে গোসল সেরে নতুন পোশাক পরে বাবার সঙ্গে মোটরসাইকেলের সামনে বসেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বাবা প্রশান্ত চন্দ্র রায়, আর পেছনে বসেছিলেন দাদা নির্মল চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলসীহাটের একটি বিয়েবাড়ি। কিন্তু সেই পথ আর শেষ করা হলো না তাঁদের।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
৭ ঘণ্টা আগে