
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাদলাকুড়া দাখিল মাদ্রাসা থেকে এবার ২১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ২০ জনই অকৃতকার্য হয়েছেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছেন। অর্থাৎ ২১ জন পরীক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৬। এত শিক্ষক-কর্মচারী থাকার পরও ফলাফলের এমন বিপর্যয় নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানটির গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হার ওঠানামা করলেও সামগ্রিকভাবে তা নিম্নমুখী। ২০২২ সালে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পাস করে। পাসের হার ছিল ৫৮ দশমিক ৮২ শতাংশ।
২০২৩ সালে ১৯ জনের মধ্যে ৬ জন পাস করে, পাসের হার ৩১ দশমিক ৫৮ শতাংশ। ২০২৪ সালে ১৬ জনের মধ্যে ৬ জন পাস করে, হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। আর ২০২৫ সালে ২০ জনের মধ্যে ৭ জন পাস করে, পাসের হার ছিল ৩৫ শতাংশ। তবে চলতি বছর ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ২১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করায় পাসের হার নেমে এসেছে ৪ দশমিক ৭৬ শতাংশে।
প্রতিষ্ঠানটির ধারাবাহিকভাবে নিম্নমুখী ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষক-কর্মচারীর সংখ্যা ও পরীক্ষার্থীর অনুপাতে এত কম শিক্ষার্থী পাস করার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
বাদলাকুড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর ২০০৫ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার সব যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু এখনো এটি নন-এমপিও প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। পুরোনো অনেক শিক্ষক অবসরে চলে গেছেন। নানা বাস্তবতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে