
নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছে। সর্বশেষ আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহকর্তা মাইদুল ইসলাম (২৪)। এর আগে গত শনিবার তাঁর ছেলে মারুফ (৮) ও গতকাল সোমবার স্ত্রী বিউটি আক্তার (২২) মারা যায়।
আজ সকালে মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক শাওন বিন রহমান। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় শ্বাসনালি দগ্ধসহ মাইদুলের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর স্ত্রী বিউটি ৯০ শতাংশ ও ছেলে মারুফ ৮০ শতাংশ দগ্ধ হয়ে এর আগেই মারা যায়।
গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে বন্দরের একটি টিনশেড বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাজমিস্ত্রি মাইদুল ইসলাম, তাঁর স্ত্রী বিউটি আক্তার ও ছেলে মারুফ দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মাইদুলের শ্যালক মো. রনি জানান, তাঁরা বন্দরে পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। ঘটনার দিন সকালে মাইদুল ঘরের ভেতর সিগারেট ধরানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা তিনজনই দগ্ধ হয়। ঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে তাঁদের ধারণা।
মো. রনি আরও জানান, বিউটির বাড়ি নাটোরের লালপুর উপজেলার ওমরপুর গ্রামে। একই উপজেলার বরবাদকয়া গ্রামে মাইদুলের বাড়ি। মাইদুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁদের ছেলে মারুফ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় একে একে পরিবারটির তিনজনই মারা গেল।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে