শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান।
নিহত আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া গ্রামের সফিজউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের কিছু দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। তখন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। পরে স্বজনেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডিতে পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আবু তাহের আমার বোনজামাই। ডেঙ্গু ধরা পড়ার পর আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করি। ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে তিনি মারা যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।’
সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ‘আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। আজ তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ আমরা একজন সহকর্মীকে হারালাম।’

ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন ছিল।
৩ মিনিট আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৭ ঘণ্টা আগে