
শরীয়তপুরের ভেদরগঞ্জে এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ধানের দামও ভালো পেয়ে খুশি এ অঞ্চলের কৃষকেরা। এতে তাঁরা ভবিষ্যতে আরও বেশি জমিতে আউশ চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা যায়, চলতি বছরে ভেদরগঞ্জে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছি ৫ হাজার ৩৭০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে চলতি বছরে ৫ হাজার ৮২০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। এর মধ্যে উপসী উন্নত জাতের ৩ হাজার ৯৭৫ হেক্টর ও দেশি জাতের ১ হাজার ৮৪৫ হেক্টর ধান চাষ করা হয়।
চিরকুমারীয়া গ্রামের কৃষক তারা আবুল সরদার বলেন, চলতি মৌসুমে ৬৫ শতক জমিতে আউশ ধানের আবাদ করেছি। এতে জমি চাষ, বীজ, শ্রমিক ও সার বাবদ খরচ হয় ১২ হাজার টাকা। জমিতে ফলন হয়েছে ২৫ মণ। প্রতি মণ ধান ১ হাজার থেকে ১২ শত টাকায় বিক্রি করায় খরচ বাবদ লাভ হয়েছে ১৫ হাজার টাকা। এ ছাড়া খড় বিক্রি করে আরও ৩ থেকে ৫ হাজার টাকা আসবে।
আরশিনগর ইউপি এলাকার কৃষক মনসুর আলী বলেন, আগে আউশ ধানের ফলন খুব একটা হতো না। কিন্তু বর্তমানে সরকারের দেওয়া উন্নত জাতের আউশ ধান চাষ করে আমরা বেশ লাভবান হয়েছি। বিশেষ করে চলতি মৌসুমে উন্নত জাতের আউশ ব্রি ধান ৮৫ এবং বিনা ধান আবাদ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন।
ডিএমখালি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব বলেন, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুদূর প্রসারী চিন্তার কারণে দেশে উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের ধান চাষ হচ্ছে। আর সঠিক তদারকি করে আবাদ করায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, এপ্রিল মাসের দিকে ধান রোপণ করার সময় পর্যাপ্ত বৃষ্টিপাত ও বিনা মূল্যে সরকারি সার-বীজ পাওয়ায় এবার আউশের বাম্পার ফলন হয়েছে। আবার ধানের ন্যায্য দাম পেয়েছেন কৃষকেরা। এতে ভবিষ্যতে আউশ ধান আবাদ বাড়বে।

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৮ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
২১ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২৫ মিনিট আগে