আউশ

চাটমোহরে সেচসাশ্রয়ী আউশ চাষে আগ্রহ কৃষকদের
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে। বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে।

বন্যায় নষ্ট আউশ ধান থেকে গজানো চারায় আমন চাষ, ফলন নিয়ে শঙ্কা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় পাকা আউশ ধান দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকায় নষ্ট হয়ে মাটিতে মিশে তা থেকে চারা গজিয়েছে। পানি কমার পর পুরো আউশখেত পরিণত হয়েছে বীজতলায়। এদিকে আমনের জন্য তৈরি বীজতলা পানিতে নষ্ট হওয়ায় চারার সংকটে পড়েছেন কৃষকেরা। তাই বাধ্য হয়ে আউশ ধান থেকে গজানো চারায় আমন চাষের চেষ্টা

পাকা আউশ রক্ষায় পাখি সামলাতে চাষির প্রাণান্তকর লড়াই
মাঠে মাঠে পেকেছে আউশ। আগাম পাকা আউশ খেতে এসে বসছে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি। মুহূর্তের মধ্যে ধান খেয়ে যাচ্ছে ওরা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাঠে মাঠে এমন চিত্র দেখা গেছে। বাবুই পাখি তাড়াতে নানা পন্থা অবলম্বন করছেন কৃষকেরা। কেউ কেউ তপ্ত রোদে ধানখেত পাহারাও দিচ্ছেন।

তলিয়েছে ৪৪ হাজার হেক্টর জমির ফসল, ভেসে গেছে সাড়ে ৫ কোটি টাকার মাছ
মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সব কটি নদ-নদীর পানি বিপৎসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলাই নদের বাঁধের একাধিক স্থানে ভাঙনের ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এতে কৃষি ও মৎস্য খাতের দুটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪৪ হাজার হেক্টর ফ









