
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখা তাদের কিছু সদস্যকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ৩টার দিকে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখার ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। নির্ধারিত সময় অনুযায়ী গতকাল রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মনোনয়নপত্র বিক্রয় ও দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, কিছু গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের সংবাদে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, ২ এপ্রিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র ক্রয় এবং জমা দেওয়ার নির্ধারিত সময়। ২৫ এপ্রিল ভোট গ্রহণ। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ১৫টি পদ রয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৩ মিনিট আগে
পয়লা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
২১ মিনিট আগে
সকাল থেকে যশোরে শিক্ষামন্ত্রীর সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) আব্দুল মজিদকে খোশ মেজাজে দেখা যায়। অনুষ্ঠান শুরুর আগমুহূর্ত পর্যন্তও ভাবেননি তিনি চেয়ার হারাতে যাচ্ছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি
৩৫ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে মাদকদ্রব্য হেরোইন দখলে রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ মামলার রায় দেন।
১ ঘণ্টা আগে