
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আওয়ামী লীগও শিক্ষা নেয়নি। তারা দেশের মানুষের ওপর জুলুম করেছে, নির্যাতন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সেই সম্পদ পাচার করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। এসব অপকর্ম করে অবশেষে তারা দেশ থেকে পালিয়েছে। তাদের কেউ তাড়ায়নি।’
আজ সোমবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর জামায়াত এ পথসভার আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের অনেক নেতাকে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দী। পরিবর্তিত পরিস্থিতিতেও তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাঁকে দ্রুত মুক্তি দিন। আমাদের ভাই আজহারুলকে মুক্তি দিলে একজন মজলুম মুক্তি পাবে। তা না হলে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।’
শফিকুর রহমান বলেন, ‘টানা সাড়ে ১৫ বছর আমাদের ওপর জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদেরা তাদের সরাতে পারিনি। আমাদের ছাত্রসমাজের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’
যুবকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘সমাজ গড়ার জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। যুবকেরা এগিয়ে এলে বিপ্লব সফল হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান, জেলা আমির মুহা. আবদুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।
শফিকুর রহমান এরপর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলী গ্রামে জামায়াত নেতা বেলাল হোসাইনের বাড়ি যান। সেখানে তাঁর কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজখবর নেন। বেলাল হোসাইন ২০১৩ সালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে মারা যান।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
২ ঘণ্টা আগে