
সাতক্ষীরার শহরতলির তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডসের কর্মচারী কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের লস্করপাড়াস্থ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে নিহত কোহিনুরের ভাই সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেলারডাঙা গ্রামের ইমরান হোসেন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলির তালতলা এলাকার আব্দুল খালেকের জলাবদ্ধ জমি থেকে কোহিনুর খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কোহিনুরের ভাই ইমরান হোসেন বলেন, ‘১৭ বছর আগে পাটকেলঘাটার লালচন্দ্রপুর গ্রামের আবু মুছার সঙ্গে আমার বোন কোহিনুর খাতুনের বিয়ে হয়। পরে বোনজামাই মাদকাসক্ত হয়ে পড়ায় কোহিনুর তাদের একমাত্র সন্তান মোহাম্মদ মুন্নাকে নিয়ে আমাদের এখানে চলে আসে। পরে সে মাসিক আট হাজার টাকা বেতনে কাটিয়া লস্করপাড়ার আব্দুস সোবহানের মালিকানাধীন তালতলার বিসমিল্লাহ ফুডস কারখানায় কাজ করত।’
কোহিনুরের সহকর্মী এক শ্রমিক জানান, বিসমিল্লাহ ফুডসের মালিক আব্দুস সোবহানের সঙ্গে কোহিনুর খাতুনের অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে কারখানায় এসে প্রায়ই গন্ডগোল করতেন মালিকের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন। এ বিরোধকে কেন্দ্র করে কোহিনুর খাতুনকে গত সোমবার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবর রহমান জানান, কোহিনুরকে শ্বাস রোধে হত্যার ঘটনায় তাঁর ভাই ইমরান হোসেন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে গতকাল রাত সাড়ে ১০টার দিকে থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসেবে বিসমিল্লাহ ফুডসের মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এসআই শাহাদাৎ হোসেনকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তিনি কাজ করছেন।

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
১৫ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
২১ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
৩৭ মিনিট আগে