
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশিকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর কাছ থেকে পেয়ে ১৬ জনকে গ্রহণ করে বিজিবি। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম।
ফেরত আসা ব্যক্তিরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চণ্ডীপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।
তাঁরা হলেন মো. মোশাররফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করেন। পরে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে তাঁদের সোপর্দ করেন। ফেরত আসা মোশাররফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাকড় বেড়ে যাওয়ায় তাঁরা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৬ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৮ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৪ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে