
সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শামীমা নাসরিন নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মো. আব্দুল মজিদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বৈকারী মোল্লার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা নাসরিন উপজেলার ভারুখালী মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন শামীমা নাসরিন। পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে শামীমা বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে স্থানীয় বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদীর কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শ
৩ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী গুলশান আরা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে