
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে অপহৃত ৬ জেলে মুক্তিপণের টাকা দিয়ে জলদস্যুদের কবল থেকে বাড়িতে ফিরেছেন। গতকাল শুক্রবার রাতে তাঁরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে পৌঁছান। তবে মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো চার জেলে জিম্মিদশা থেকে মুক্তি পাননি।
ফিরে আসা জেলেরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আনোয়ারুল ইসলাম, ইমরান হোসেন, সুশান্ত রায়, সাদ্দাম হোসেন, ইউনুস হোসেন ও সাইফুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে একজন জেলে জানান, সাদ্দামের মুক্তিপণ বাবদ দিতে হয়েছে ৪০ হাজার, আনারুল, সুশান্ত ও ইমরানের জন্য দিতে হয়েছে জনপ্রতি ৩৫ হাজার টাকা। এ ছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা করে দিতে হয়েছে। তবে এখনো জিম্মি আছেন, এনামুল হক, হযরত আলী, হায়দার আলী ও ইয়াসিন আলী।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৫ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
১৮ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে