
সুন্দরবনে টহল চলাকালে জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন বন বিভাগের সদস্যরা। এ সময় দুষ্কৃতকারীরা গহিন জঙ্গলে পালিয়ে যায়। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল তল্লাশি করে তিনটি দেশীয় অস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার করেছেন।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, বন বিভাগের একটি বিশেষ দল বেলা ৩টার দিকে কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতকারীর উপস্থিতি টের পায় টহল দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ টিম সাতটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে জলদস্যুরা গহিন বনে পালিয়ে যায়। পরবর্তীকালে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৫ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
১৮ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে