
সাতক্ষীরার শ্যামনগরে তিনটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ আজিজুল হক (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজিজুল উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি কয়রা স্টেশনের লেফটেন্যান্ট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের কোস্ট গার্ডের একটি দল শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি দেশীয় দা ও একটি রডসহ আজিজুল হককে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, তিনি ২০১৮ সালে আত্মসমর্পণকারী বনদস্যু মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে সুন্দরবনে ডাকাতি করতেন। অস্ত্রসহ আটক ডাকাতকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইকবাল হোসেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক
৩ মিনিট আগে
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
১৩ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
২০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
৩০ মিনিট আগে