
রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নওয়াবেকী হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, নূরনগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ, বিএনপি নেতা আবুল কালামসহ স্থানীয় নাগরিকেরা।
প্রসঙ্গত, রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
২৫ মিনিট আগে