Ajker Patrika

চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখায় যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩৭)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজার এলাকার চুন্নু মিয়ার ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি হাবিবের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অন্য একটি ধারায় তাঁকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার ও নথি সূত্র জানায়, ২০২১ সালের ১৯ জুন নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন ইউনিক বোর্ড মিলের ভেতরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে হাবিবকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হলে ২০২১ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত