
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে মো. মনির হোসেন (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর আজকের পত্রিকাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে বাকলিয়া এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং পলাতক আরও দুই আসামির নাম জানিয়েছেন বলে জানান ওসি।
ওসি বলেন, মনিরের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবুর লেইনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় মনিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার সকালে ছিনতাইয়ের ঘটনার ৮৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ঘিরে রেখেছেন। তাঁদের একজন ছুরি হাতে ওই যাত্রীকে জিম্মি করে রাখেন। অন্যজন তাঁর প্যান্টের ডান পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন।
এ সময় আতঙ্কিত ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ তিনি নড়াচড়া করায় একপর্যায়ে তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন একজন। পরে পকেট থেকে কিছু বের করতে না পেরে ছুরি দিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট কেটে ফেলেন তিনি।
ভিডিওতে আরও দেখা যায়, অটোরিকশাচালকটি পাশে দাঁড়িয়ে ছিলেন। আশপাশের বাসাবাড়ি থেকে কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান।

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরের শাহমখদুম থানার বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের ৩৪ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সোমবার মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
১৭ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
২১ মিনিট আগে