
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ২১টি ঘর অসহায়-ভূমিহীনদের মধ্যে উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এসব ঘরের পাঁচটিতে থাকেন না কেউ। সেখানে এখন ইঁদুরের বসবাস বলে সরেজমিনে জানা গেছে।
ভূমিহীনদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী পুটিয়াখালী গ্রামে ৫২ শতক জমি কিনে ঘর নির্মাণ করে দেন। জমিসহ প্রতিটি ঘর নির্মাণ করতে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা খরচ হয় অর্থাৎ ২১টি ঘরে ১ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা সরকারের ব্যয় হয় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে জানা গেছে।
অভিযোগ উঠেছে, ২১টি ঘরের মধ্যে বসবাস করছে মাত্র ১৬টি পরিবার। বাকি ৫টি ঘরে বসবাস করছে না কোনো পরিবার। এসব পরিবার ঘর দখল করে অন্যত্র গিয়ে বসবাস করছে। ঘরে কেউ না থাকায় ইঁদুর আস্তানা গেড়েছে। আজ মঙ্গলবার সকালে পুটিয়াখালী গুচ্ছগ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
গুচ্ছগ্রামে বসবাসরত অনেকে বলেন, ‘এই গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া ২১ ঘরে বসবাস করছে ১৬টি পরিবার। ৫টি ঘর খালি পড়ে আছে। এর মধ্যে সরুলিয়া ইউনিয়নের ভারসা গ্রামের শাহিনুরের ঘরটি খালি পড়ে আছে, খোরদো গ্রামের রনির ঘরে কেউ থাকেন না, যুগিপুকুরিয়া গ্রামের ফারুক হোসেন উদ্বোধনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন এখানে থাকেননি।’
নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছগ্রামের এক বাসিন্দা জানান, তানজিলা বেগম নামের এক গৃহবধূ অন্যের ঘর দখল করে বসবাস করছেন। এ ছাড়া ঘরের বরাদ্দ নিয়ে না থাকা আরেক ব্যক্তির নাম জানা যায়নি। এখানে ঘর নিয়ে থাকা ব্যক্তিরা অন্যত্র বসবাস করছেন।
স্থানীয় লোকজন জানান, পড়ে থাকা ঘরগুলো দুস্থ ও প্রকৃত ভূমিহীনদের দেওয়া হলে পরিবার-পরিজন নিয়ে তাঁরা মাথা গোঁজার ঠাঁই পাবেন। তাই এ বিষয়ে জেলা প্রশাসক সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিলে আরও কিছু অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে।
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। যাঁরা ঘর নিয়ে থাকেন না, তাঁদের উচিত ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের বসবাস করার সুযোগ দেওয়া।’
এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৩২ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
১ ঘণ্টা আগে