মুজিব বর্ষ

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি
রংপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) গ্রাহকদের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভায় মাল্টিমিডিয়ায় মুজিব বর্ষের লোগো ব্যবহারের ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ-আল-ফারুক এই আদেশ জারি করেন।

মুজিব বর্ষের উন্মাদনায় অপচয়ের ‘ডকুমেন্টেশন’ করবে সরকার
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ‘মুজিব বর্ষ’ উদযাপনের নামে ‘মূর্তি বানিয়ে’ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয়ের ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

পাটকেলঘাটায় উপহারের ৫ ঘরে থাকেন না কেউ, বসবাস ইঁদুরের
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ২১টি ঘর অসহায়-ভূমিহীনদের মধ্যে উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এসব ঘরের ৫ টিতে থাকেন না কেউ। সেখানে এখন ইঁদুরের বসবাস বলে সরেজমিনে জানা গেছে।

আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরির আগেই উদ্বোধন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের মতো প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে জগন্নাথপুরে ২১২টি ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।












