
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
দীপক চন্দ্র শীল (৪৭) উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।
দীপক চন্দ্র শীলের বাবা বিজয়কৃষ্ণ শীল জানান, বেশ কয়েক দিন ধরে দীপক চন্দ্র শীল জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তাঁকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। কয়েক দিন চিকিৎসার পর তাঁর প্ল্যাটিলেট কমে গেলে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘পিরোজপুরে প্রতিনিয়তই জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা পিরোজপুর জেলা হাসপাতালের রোগীদের স্যালাইন দিচ্ছি এবং আমাদের কাছে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট রয়েছে। দীপক চন্দ্র শীলের বাড়ি কাউখালীতে হলেও তিনি বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সচেতন না হলে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি বাজার জামে মসজিদের ইমামের বিরুদ্ধে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে ইমামের দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ তারেক রহমানের নাম বলেছেন।
৯ মিনিট আগে
মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. শাহদাত হোসেন (৪০), মো. ফোরকান (৪৭), মো. হারুন অর রশিদ বাবুল (৪২), মো. আরিফ (২৫) ও জামসেদ (৩২)।
১১ মিনিট আগে
প্রবল স্রোত, নদীভাঙন আর পাহাড়ধসে নদীর তলদেশে জমে থাকা বড় বড় পাথরের স্তূপে ভয়ংকর হয়ে উঠেছে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানের নৌপথ। কোথাও তৈরি হয়েছে প্রবল স্রোতধারা, কোথাও গভীর খাদ। এর মধ্যে তুরুগু স্বং এলাকায় পাহাড়ধসে নদীর তলদেশে জমে থাকা বড় বড় পাথরের স্তূপ নৌযান চলাচলে তৈরি করেছে মরণফাঁদ।
১৩ মিনিট আগে
কোনো আধুনিক স্কুল নয়। নেই আধুনিক ভবন, ক্লাসরুম কোনো কিছুই। তবুও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে মাদুর বিছিয়ে পাঠশালার জন্য অপেক্ষা শিশুদের। কখন আসবে সুবিধাবঞ্চিত শিশুদের বন্ধু ইমরান হোসেন। দীর্ঘ ১০ বছর ধরে রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বইখাতা, জামাকাপড় উপহার দিয়ে
২০ মিনিট আগে