
প্রাইম ব্যাংকের রংপুর শাখার একটি এটিএম বুথ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনায় ওই ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রংপুর নগরের ডিসির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কর্মকর্তার নাম আবু রায়হান। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ওমানন্দ গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার সময় আবু রায়হান রংপুরে কর্মরত ছিলেন। পরে বগুড়ার শেরপুর শাখায় বদলি হওয়ার পরও গত বছরের ২০ আগস্ট পর্যন্ত প্রাইম ব্যাংক রংপুর শাখায় কর্মরত ছিলেন। ভল্টের গোপন পাসওয়ার্ড ওই কর্মকর্তা জানতেন। করোনা এবং নিজ বদলি আদেশের সুযোগ নিয়ে তিনি তাঁর কাছে থাকা দুই গোপন পাসওয়ার্ড ব্যবহার করে কৌশলে বুথের ভল্টে থাকা মোট ৯ লাখ ৬৩ হাজার টাকা চুরি করে নিয়ে যান।
পিবিআইয়ের রংপুর জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, গত বছরের ৬ অক্টোবর প্রাইম ব্যাংক রংপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পীষূয কুমার রায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগে রংপুর প্রেসক্লাবের বিপরীতে ধর্মসভা মন্দিরের পাশের ভবনের নিচতলায় অবস্থিত প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে ৯ লাখ ৬৩ হাজার টাকা চুরি হয়েছে দাবি করা হয়।
অজ্ঞাত হ্যাকার, চোর, ই-ট্রানজেকশন অথবা ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে টাকা চুরি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় রংপুর পিবিআই। এরপর তদন্ত করেন এসআই ওয়াহেদুজ্জামান। এরপর অনুসন্ধানে বের হয়ে আসে এটিএম বুথ থেকে এসব টাকা চুরি হওয়ার নেপথ্যের রহস্য।
এ ঘটনায় জড়িত আরও ব্যক্তি ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।
৩ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১০ মিনিট আগে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
৩৭ মিনিট আগে