
কলেজ সেকশনে ১২ জন শিক্ষক রয়েছেন। আর কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই শিক্ষার্থীও ফেল করেছেন। রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় এমন ফল বিপর্যয়ের চিত্র মিলেছে।
অধ্যক্ষের দাবি, ১০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার এইচএসসি পরীক্ষায় মাত্র একজন অংশগ্রহণ করেছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেই শিক্ষার্থীও ফেল করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অনেকেই বলছেন, প্রতিষ্ঠানটির এমন করুণ অবস্থার জন্য প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকেরা দায়ী।
জানা গেছে, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর স্কুল সেকশন এমপিওভুক্ত হলেও কলেজ সেকশন এখনো এমপিওভুক্ত হয়নি। ২০১১ সালে কলেজ শাখা চালু করা হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে ১২ জন শিক্ষক থাকলেও এবারের এইচএসসি পরীক্ষায় শুধু মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাকি দুই বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি ছিল না। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেই একমাত্র শিক্ষার্থী ফেল করেছেন।
এ বিষয়ে কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান বলেন, ‘কলেজটি দীর্ঘদিনেও মঞ্জুরিপ্রাপ্ত না হওয়ায় শিক্ষকেরা কোনো বেতন পান না। এ জন্য শিক্ষকেরা কেউ কলেজে আসেন না। শিক্ষার্থী ভর্তির ব্যাপারে তাঁরা কাজ করেন না। আমি একাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবছর নিজের পকেট থেকে টাকা খরচ করছি। এবারও ১ লাখ টাকা খরচ করে ১০৫ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছি। স্বীকৃতির আশায় এত কিছু করলাম, তা-ও লাভ হচ্ছে না। তবে আমাদের স্কুল সেকশনের ফলাফল বরাবরই ভালো।’
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন, ‘এবার সারা দেশের পাসের হার কম। কেননা সরকার আগের অবস্থার চেয়ে একটা পরিবর্তন এনেছে। আগের মতো গণহারে পাস, এ বিষয়টি সরকার পছন্দ করছে না। মূলত কোয়ালিটি এডুকেশন নিয়ে সবাই পাস করুক, সেভাবে একটা মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এটা ঠিক, পড়াশোনার গুণগত মান উন্নত হয়নি। এগুলো নিয়ে আমরা কাজ করব। কান্দিরহাট কলেজটি যেহেতু মঞ্জুরি পায়নি, তাই হয়তো তারা শিক্ষার্থী পায় না। বেতন না পেলে শিক্ষকেরা ভালো শিক্ষা দেবেন না, এটাই স্বাভাবিক। তবু তাঁরা যেহেতু একটা ভিশন নিয়ে যাত্রা শুরু করেছেন। তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানটির এই সংকট থেকে উত্তরণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা।
৪২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামীকে হত্যা করে লাশ টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে আসেন এক নারী। ক্যামেরার সামনে সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আটং বৃক্ষতলা সড়কের পাশ থেকে মাথাসহ মরদেহের একাংশ...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা দিয়ে দেন তাঁরা। একই সঙ্গে আগামীকাল (রোববার) প্রশাসনিক ভবনেও তালা...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মোহাম্মদ আরিফুল ইসলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন...
১ ঘণ্টা আগে