
উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে হালকা শীত ও কুয়াশার আবহ থাকলেও রাত নামলেই শীতের অনুভূতি বাড়তে শুরু করে। সকালের দিকে সূর্যের দেখা মিললে কুয়াশা কেটে যায় এবং শীতের তীব্রতা কিছুটা কমে আসে। তবে টানা সাত দিন জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের প্রভাব পুরোপুরি কাটছে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ৭ দশমিক ৫, সোমবার ৮ দশমিক ৪, রোববার ৭ দশমিক ৩, শনিবার ৮ দশমিক ৩, শুক্রবার ৬ দশমিক ৮, গত বৃহস্পতিবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে হিম সকালে কাজে বের হতে দেখা যাচ্ছে পাথরশ্রমিক, চা-শ্রমিক, ভ্যানচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষকে। পাথরশ্রমিকেরা নদীর বরফশীতল পানিতে নেমে কাজ শুরু করছেন।
মহানন্দা ও ডাহুক নদীতে পাথর তোলার কাজে নিয়োজিত ইরফান, আজগর, মোতালেবসহ কয়েকজন শ্রমিক জানান, নদীর পানি বরফের মতো ঠান্ডা; কিন্তু পাথর তোলা ছাড়া তাঁদের আর কোনো কাজ নেই। এই কাজ করে পরিবার চালাতে হয়। তাই পেটের তাগিদে বরফশীতল পানিতে নেমে পাথর তুলতে হচ্ছে।
মহানন্দা নদীতে বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিক আব্দুল মালেক বলেন, ‘সকালের দিকে নদীর পানি এত ঠান্ডা থাকে যে পানিতে নামতেই শরীর কেঁপে ওঠে। হাত-পা অবশ হয়ে যায়। তবু কাজ না করলে সংসার চলবে না। তাই কষ্ট সহ্য করেই পানিতে নামতে হয়।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে