
রংপুরে উদ্বেগজনক হারে বেড়েছে স্তন ক্যানসার। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গত পাঁচ মাসে অস্ত্রোপচার করা ২৬৭ জন ক্যানসারের রোগীর মধ্যে ১০২ জন স্তন ক্যানসারের রোগী। এ ক্যানসারে আক্রান্ত নারীরা সঠিক সময়ে চিকিৎসা করাতে না পেরে অনেকে মারা যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের আয়োজনে ক্যাম্পাসের লেকচার গ্যালারি-১-এ ‘স্তন ক্যানসার নিয়ে সচেতনতা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ তথ্য জানান।
রমেক হাসপাতারের সার্জারি বিভাগের কনসালট্যান্ট সামিহা তাসনিম মুনমুন সেমিনারে তথ্যচিত্র উপস্থাপন করেন। এ সময় তিনি জানান, রংপুর রমেক হাসপাতালের ব্রেস্ট ক্লিনিকে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্তনের সমস্যা নিয়ে ১ হাজার ১৩৭ জন রোগী সেবা নিতে এসেছিলেন। এর মধ্যে ৫৪ জনের ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে এবং এর মধ্যে ৪২ জন ব্রেস্ট ক্যানসারের তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী।
সামিহা তাসনিম মুনমুন জানান, রমেক হাসপাতালে ক্যানসারে আক্রান্ত অস্ত্রোপচার করা ২৬৭ জন রোগীর মধ্যে রেক্টাম ক্যানসারে আক্রান্ত ১৫ দশমিক ৫৪ শতাংশ, কোলন ক্যানসারে আক্রান্ত ২১ দশমিক ৯ শতাংশ, স্ট্রোম্যাক ক্যানসারে আক্রান্ত ২৪ দশমিক ৪২ শতাংশ এবং ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ৩৭ দশমিক ৭৪ শতাংশ। স্তন ক্যানসার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে সঠিক চিকিৎসার ব্যাপারে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় সেমিনারে।
সেমিনারে রমেক অধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান আকন্দ, মেডিসিন বিভাগের প্রধান মোখলেছুর রহমান সরকার, হাসপাতালের রেডিওলজিস্ট শফিকুল ইসলাম, রমেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুর ইসলাম, সার্জারি বিভাগের সাবেক শিক্ষক জাবেদ আখতারসহ অন্যরা। রমেকের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
রমেক হাসপাতাল ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির তথ্য সংগ্রহে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করায় সরকারিভাবে পুরস্কৃত হয়েছে বলে জানানো হয় সেমিনারে। এর আগে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে স্তন ক্যানসার প্রতিরোধে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কলেজ প্রাঙ্গণে সচেতনতা দিবসের কেক কাটা হয়।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে