যশোরের কেশবপুরে ধানখেত থেকে অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সাহাপাড়া এলাকার বাসার কাছে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, অরুণ অধিকারী গতকাল রাত সাড়ে ১২টার দিকে কেশবপুর শহরের সাহাপাড়ার বাসায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। বাড়ির অদূরে একটি ধানখেতের কাছে তাঁকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়া ছিলেন। গত এক বছর আগে তিনি দেশে ফিরে মাছের ঘেরের ব্যবসা করছেন। অরুণের বড় ভাই অশোক অধিকারী জানান, তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় বলেন, মৃত অবস্থায় তাঁকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
১৬ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
৩৪ মিনিট আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
৪৪ মিনিট আগে