ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ‘ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেওয়া হবে। ভৌগোলিক কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে এই স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাধা রয়েছে, তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে।’
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটিতে সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়।
ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ বিষয়টি তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে মনোজ কুমার বলেন, ‘আবেদনকারীদের কাছে নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত টাকা না নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, ভারতীয় ভিসা আবেদন সেন্টারের ইনচার্জ সোহাগ চন্দ্র বিশ্বাসসহ পদস্থ কর্মকর্তারা।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৭ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে