
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান আশরাফুল। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তাঁর বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার ইশরাফিল সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহরিয়ার কবির বলেন, হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৪ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৫ ঘণ্টা আগে