
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুরের পীরগাছার এক দম্পতি। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রেজাউল করিম উপজেলার বড়পানসিয়া গ্রামের কৃষক আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। এক মাস আগে বাড়িঘর ভাঙচুর করেন এবং বাবা-মাকে আবারও মারধরের চেষ্টা করেন। এরপর প্রাণভয়ে ওই বাবা-মা অন্যের বাড়িতে আশ্রয় নেন। এক সপ্তাহ আগে মাদক কেনার টাকার জন্য রেজাউল করিম আবারও বাড়িঘর ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
আজ জুমার নামাজের পর রেজাউলের বাবা মসজিদে দাঁড়িয়ে বিষয়টি সমাধানের জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা চান। পরে বিষয়টি মীমাংসার জন্য বসলে এলাকাবাসীর সামনে আবারও ঘরবাড়ি ভাঙচুর করেন এবং নিজে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেন রেজাউল। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করেন এবং তাঁর বাবা-মাকে সঙ্গে করে থানায় নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেজাউল করিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মো. হোসেন (৪০) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে গুলিবর্ষণসহ তাঁর ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১৭ মিনিট আগে
ফরিদপুরে মাদক কারবারের অভিযোগে এক নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটিলক্ষীপুর বেড়িবাঁধ এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বাড়িটিতে হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রা ওই পরিবারকে
৪০ মিনিট আগে
লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন...
৪৪ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকার গ্যাস-সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব বলেও দাবি করেছেন তাঁরা...
১ ঘণ্টা আগে