Ajker Patrika

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে: চিফ হুইপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে: চিফ হুইপ
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আইনমন্ত্রী আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে তাঁর লেখনীর মধ্য দিয়ে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা অব্যাহত থাকুক।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন।’

গ্রন্থের লেখক আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘আমি লিখি লেখক হওয়ার জন্য নয়। মাধবীর (কাল্পনিক নাম) কাছে আমি লিখি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালো লাগা, উপেক্ষার দহন ও অবহেলা—এসব কিছু যখন আমাকে পোড়ায়, তখন আমি লিখি।’

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন রাজনীতিবিদ হয়েও এই বই পাঠক সমাজে যতটা সাড়া তৈরি করেছে, সাম্প্রতিক সময়ে কোনো লেখকের বইও এতটা হইচই তৈরি করেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এবং শিরীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন।

অনুষ্ঠানে আলোচক ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, পুথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত