
গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকার গ্যাস-সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব বলেও দাবি করেছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতার ব্যানারে জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, ওই এলাকার গ্যাস-সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব। তিতাসের কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী ৩০-৪০ হাজার টাকা দিলেই সংশ্লিষ্ট বাসার গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বলেও সমাবেশে জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা তাঁদের এ ‘ধান্দাবাজি’ চালু রাখার জন্যই সমস্যা জিইয়ে রেখেছেন।
বিদ্যুৎ-সংকটের বিষয়ে বক্তারা বলেন, জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন যদি কমই হয়, তাহলে এই এলাকায় উন্নত এলাকার সমপরিমাণ লোডশেডিং দিতে হবে। কোনোভাবেই এই এলাকায় বেশি লোডশেডিং করা যাবে না। অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে বক্তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান।
প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী জনগণের পক্ষে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা বাছির আলী, শিপন, সোহাগ রায়, সাগর ইসলাম, মোহাম্মদ ফিরোজ আলম মামুন, মাহাবুবর রহমান শিপন, মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে উপস্থিত জনতা মশালমিছিল নিয়ে জুরাইন-দোলাইপাড়ের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে